• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

আশাশুনির বিএনপির সম্মেলনে সংঘর্ষে আহত ১৫, ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক / / / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপির সম্মেলনে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সম্মেলন স্থলে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া গুরুতর আহতদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল ছোট, যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক রমজান আলী, যুবদল কর্মী আজমি নূর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পলাশ আহসান, যুব দলের সাবেক সহ-সভাপতি বকুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলম, কল্লোল, দিপু, আশিক, শফিকুল ও আছাফুরসহ কমপক্ষে ১৫ জন।

উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী বুধহাটা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে সকাল ১০টা থেকে আমরা ভোট গ্রহণ করছিলাম। এসময় প্রতিপক্ষ পরিকল্পিতভাবে রড, লাঠি, ইটপাটকেল নিয়ে হামলা করে সম্মেলন পণ্ড করে দেয়। তবে কর্মীরা ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ গড়ে তুললে তারা ফিরতে বাধ্য হয়।

উপজেলা বিএনপির আরেক অংশের সদস্য সচিব জাকির হোসেন বাচ্চু জানান, তারা ত্যাগী নেতাদের বাদ রেখে গোপনে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের মনমতো লোক নিয়ে পকেট কমিটি করার চেষ্টা করছিল। তা প্রতিহত করতে আমাদের নেতাকর্মীরা উপস্থিত হলে তাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  কৃষ্ণা রায় বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠ ও পাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category