• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

প্রধান উপদেষ্টা ও জাপানি রাষ্ট্রদূতের বৈঠক, যে আলোচনা হলো

অনলাইন ডেস্ক / / / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

সাইদা শিনিচি জানান, বাংলাদেশের সাঙ্গে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখবে জাপান। একই সঙ্গে বাংলাদেশের পরিবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন দেবে তার দেশ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, জাপান বাংলাদেশের কৌশলগত অংশীদার, ঘনিষ্ঠ বন্ধু ও উন্নয়ন অংশীদার। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এখন প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রফতানিকারক দেশের মধ্যে একটি। বর্তমানে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে কাজ করছে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন জাপানসহ পূর্ব ও পশ্চিম উভয় দেশ এবং সার্ক ও আসিয়ান সদস্যদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সুযোগ খুঁজছে।

এ সময় জাপানি রাষ্ট্রদূত জাপানের অর্থায়নে চলমান বড় বড় প্রকল্পগুলো বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (মেট্রো রেল) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল অব্যাহত রাখার আশ্বাস দেন।

সেই সঙ্গে রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য জাপানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category