• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

প্রবাসীদের ভোটদান ব্যবস্থায় ইইউয়ের সহায়তা চায় ইসি

অনলাইন ডেস্ক / / / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চাইল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচন ভবনে ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ওনারা দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন তারা। সব লেভেলের একটাই কথা; সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সবক্ষেত্রে। প্রবাসী বাংলাদেশিদের কীভাবে ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সে বিষয়ে পরামর্শ বা মডেল থাকলে শেয়ার করতে বলেছি।

তিনি বলেন, এটি জটিল প্রক্রিয়া। এখানে দিন হলেও প্রবাসে কোথাও কোথাও রাত। তারাও বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

আখতার আহম বলেন, আরেকটি বিষয়- ভোটারদের ভেতরে আস্থা ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সচেতনতা, যোগাযোগ সিস্টেমকে আরও মজবুত করার বিষয়ে জোর দিয়েছেন।

এর আগেও ইইউ রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সাক্ষাৎ করে গেছেন। তারা বিভিন্ন মহলের সঙ্গে কথা বলছেন। আগামী সপ্তাহে সার্বিক মতামত নিয়ে দেশ ছাড়বেন বলেও জানান আখতার আহম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category