• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

মোহাম্মদপুরে আলোচিত কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

অনলাইন ডেস্ক / / / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

তারা হলো- মো. রবিন (২১), মো. সাগর (১৭), মো. রায়হান (১৮) এবং মুন্না (১৯)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র (ছুড়ি, চাকু চাপাতি) উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতকাল (২৯ জানুয়ারি) বুধবার সন্ধ্যা ৬টায় মোহাম্মদপুর ঢাকা উদ্যানে কব্জি কাটা আনোয়ার তার সহযোগীদের সঙ্গে ঢাকা উদ্যান এলাকায় বৈঠক করবে। এমন একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প থেকে একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো এলাকা বেরিকেট দিয়ে কব্জি কাটা আনোয়ারের অন্যতম সহযোগী রবিন ও তার ৩ সহযোগিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়।

কিশোর গ্যাং সদস্যদের মধ্যে মো. রবিন (২১) ঢাকা উদ্যান ও মোহাম্মদপুর এলাকার অন্যতম আলোচিত কিশোর গ্যাং সদস্য এবং আনোয়ারের সহকারী। সে ছিনতাই, মাদকদ্রব্য সেবন, চাঁদাবাজি এর সাথে সরাসরি সম্পৃক্ত বলে স্বীকার করেছে। তারা কব্জি কাটা আনোয়ারের ছত্রছায়ায় থেকে ঢাকা উদ্যান মোহাম্মদপুর, আদাবর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

সোশ্যাল মিডিয়া টিকটক, ফেসবুক এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, চাপাতি নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। স্থানীয় জনগণকে ছুরি, সামুরাই, চাপাতি দিয়ে হুমকি দেয় এবং কোপানোর জন্য তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

তাকে গ্রেপ্তার করার পরে তার ঘাড়ে, হাতে সবুজ রঙের ট্যাটু দেখা যায়। যার মাধ্যমে তারা নির্দিষ্ট একটি কিশোর গ্যাং গ্রুপের সদস্য বলে নিশ্চিত হওয়া যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী কব্জি কাটা আনোয়ার এবং তার সহযোগী কিশোর গ্যাং সদস্যদের নির্যাতনে এলাকায় সুষ্ঠুভাবে বসবাস করতে পারছেন না বাসিন্দারা। এছাড়াও অত্র এলাকায় আরও অনেক কিশোর গ্যাং এর গ্রুপ রয়েছে।

এই এলাকায় যত ধরনের ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে তার অধিকাংশই কব্জিকাটা আনোয়ার এর ছত্রছায়ায় পালিত কিশোর গ্যাং সদস্যরা করে থাকে। তাদেরকে গ্রেপ্তার করার জন্য সেনা সদস্যরা সর্বদা কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category