সোমবার (১০ ফেব্রুয়ারি) পাওয়া এক গণমাধ্যম পরামর্শ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সময় ১৩ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে জেনেভার পালাইস দে নাসিওনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি উন্মোচন করা হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন।
সংবাদ সম্মেলনে এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান ররি মাংগোভেন, মানবাধিকার কর্মকর্তা জ্যোৎস্না পোদিয়াল এবং প্রধান মুখপাত্র রবিনা শামদাসানি আলোচনায় অংশ নেবেন।
জাতিসংঘের ওয়েব টিভিতে সংবাদ সম্মেলনটি লাইভ সম্প্রচার করা হবে, যা শুধু মাত্র ইচ্ছুকদের জন্য উন্মুক্ত থাকবে।







