• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

র‌্যাবের পৃথক অভিযানে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ আটক ০২

নিজস্ব প্রতিবেদক: / ৮০ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

গতকাল ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর  ০২:০০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন পুখুরিয়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তার কিছুক্ষণ পর উক্ত বাসটি র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয় এবং উক্ত গাড়ীর চালক গাড়ীটি থামিয়ে দেয়। অতঃপর চেক পোস্টে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বাসের ভিতরে থাকা যাত্রীদেরকে তল্লাশী করে একজন ব্যাক্তির পায়ের নিচে একটি ব্যাগের ভিতর আনুমানিক ৩,০৯,০০০/- (তিন লক্ষ নয় হাজার) টাকা মূল্যমানের ১০৩ (একশত তিন) বোতল ফেনসিডিলসহ উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ সোহেল খান (২৮), পিতা- মৃত ইদ্রিস খান, সাং-মিরাপাড়া আটেরহাট, থানা- নড়াইল সদর, জেলা- নড়াইল বলে জানা যায়।

এছাড়া একই তারিখ বিকাল ০৪:০০মিনিটে  র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাগুরা জেলা হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন শংকরপাশা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তার কিছুক্ষণ পর উক্ত বাসটি র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয় এবং উক্ত গাড়ীর চালক গাড়ীটি থামিয়ে দেয়। অতঃপর চেক পোস্টে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বাসের ভিতরে থাকা যাত্রীদেরকে তল্লাশী করে একজন ব্যাক্তির পায়ের নিচে একটি ব্যাগের ভিতর হতে আনুমানিক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিলসহ উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ মিন্টু মিয়া (৩৪), পিতা- মোঃ শুকুর আলী, সাং- সুবদিয়া, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা, বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে  যাত্রীবাহী বাসে করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category