• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

সাংবাদিক শাহরিয়ার আরিফে হুমকির ঘটনায় বিএমইউজে’র নিন্দা প্রতিবাদ

স্টাফ রিপোর্টার: / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যানেল 24 এর সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) |

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কার্যনির্বাহী কমিটির পক্ষে বিএমইউজের কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত হুমকিদাতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় তীব্র আন্দোলনের ঘোষণা দেন বিএমইউজে’র নেতৃবৃন্দ।

মুঠোফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ইতোমধ্যে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক শাহরিয়ার আরিফ। জিডিতে তিনি উল্লেখ করেন, বিমানবন্দর থানা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ল্যাংড়া দেলোয়ার ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির নাম ভাঙিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করে আসছিলেন।
এ বিষয়ে চ্যানেল 24 বিস্তারিত তথ্য-প্রমাণসহ সংবাদ প্রচারিত হয়। প্রচারিত ওই সংবাদে তথ্য-প্রমাণসহ আরও উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনায় আহত দেলোয়ার পরিবর্তিত পরিস্থিতিতে ভোল পাল্টে প্রচার করছেন, তিনি আওয়ামী লীগের হামলার শিকার হয়ে আহত হয়েছেন। চ্যানেল 24 এ সংবাদ প্রচার হলে ক্ষেপে যান ল্যাংড়া দেলোয়ার। এ ঘটনার জের ধরে সাংবাদিক শাহরিয়ার আরিফকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এদিকে দেলোয়ারের মামলা বাণিজ্য ও চাঁদাবাজির ব্যাপারে অবগত হলে গত ২০ ফেব্রুয়ারি বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের প্যাডে সংগঠনের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে ল্যাংড়া দেলোয়ার ওরফে দেলু দলের কেউ নয় বলে জানানো হয়।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই হত্যাকান্ডের ঘটনায় হওয়া মামলায় আসামি হিসেবে নাম রয়েছে বিমানবন্দর থানা শ্রমিক লীগের সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ারের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category