• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

সৌদির সঙ্গে উদযাপন প্রসঙ্গে যা বললেন ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / / ১১৫ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে বলে জানিয়েছে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আমরা বিতর্ক থেকে ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অন্তত ১৫টি জেলার প্রায় ৩০০ গ্রামে আজ রবিবার ঈদুল ফিতর উদযাপন হয়েছে। এ বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে বলে জানান তিনি।

আজ রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন ধর্ম উপদেষ্টা।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করার বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আমরা বিতর্কে হাত দিতে চাচ্ছি না। আমরা বিতর্ক থেকে ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌ শুধু চাঁদ দেখা নয়, যেসব জায়গায় বিতর্ক তৈরি হবে আমরা সচেতনভাবে সেগুলো এড়িয়ে যেতে চাই।’

খালিদ হোসেন বলেন, ‘আমরা চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা ভাঙ্গি। দীর্ঘ দিন ধরে এই প্র্যাকটিস হয়ে আসছে। ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় রইয়ত বা দৃষ্টিগোচর হওয়া। দীর্ঘ দিন ধরে এভাবেই ধর্মীয় অনুষ্ঠানাদি পালন হয়ে আসছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category