• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৭০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪, প্রাইভেটকার জব্দ

অনলাইন ডেস্ক / / / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে ১৭০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ মে) সকালে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১০ মিনিটে কোতোয়ালী থানার আমড়াতলী ইউনিয়নের শিমপুর মীরবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— সৈয়দ রাব্বি (৩১) ও মো. খোরশেদ আলম (৫০)।

সৈয়দ রাব্বি শিমপুর গ্রামের বাসিন্দা। আর খোরশেদ আলমের বাড়ি কোদালিয়া গ্রামে, তিনি বুড়িচং উপজেলার বাসিন্দা।

এর আগে সকাল ৫টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানার পাঁচথুবী ইউনিয়নের কাপ্তানবাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেখানে একটি প্রাইভেটকারে থাকা ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা  হলেন— মো. সবুজ হোসেন (২৫) ও মোসা. মায়া আক্তার (২৬)। সবুজ হোসেন বরুড়া উপজেলার কাকৈরতলা গ্রামের বাসিন্দা এবং মায়া আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূঁমি গ্রামের রজব আলী সর্দার বাড়ির বাসিন্দা।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ আব্দুল্লাহ বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category