• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু বিএনপির শাসন কেমন হবে দুই মাসেই বুঝে গেছে জনগণ: মঞ্জু

এনসিপিকে ক্ষমতায় আনার জন্য সংস্কার: পার্থ

অনলাইন ডেস্ক / / / ৯৪ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, নির্বাচনের ডেট দিয়ে দিন সবকিছু লাইনের মধ্যে চলে আসবে। নির্বাচনই সব সমাধান হয়তো না, তবে জনগণকে ক্ষমতায়নের জন্যই নির্বাচন, এটিই সবচেয়ে বড় সংস্কার। এখন যে সংস্কার চলছে, সেটা কীসের সংস্কার। এনসিপিকে ক্ষমতায় আনার জন্য সংস্কার কি না?

গতকাল মঙ্গলবার (৩ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে গণঅধিকার পরিষদের এক অনুষ্ঠানে এই অভিযোগ তোলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, ইউনূস সাহেব, পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয়। উপদেষ্টা পরিষদে কোনো রাজনীতিবিদ নাই, মানুষ উপদেষ্টাদের চেনে না। ডিসেম্বরে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টাই প্রথম বলেছেন, তাঁর ওয়াদা রাখার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বর্তমানে যেহেতু সংসদ নেই, আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা, সুশীল সমাজ, ব্যবসায়ীরা। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষের কী সংস্কারের একটা প্রস্তাব আসছে। আজকে ২ লাখ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, তার সংস্কারে তো কোনো কথা বলেননি। আজকে ব্যবসায়ীরা হাহাকার, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদের শেষ করে ফেলাচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কথা বলার কোনো জায়গা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category