• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু বিএনপির শাসন কেমন হবে দুই মাসেই বুঝে গেছে জনগণ: মঞ্জু

নেত্রকোনায় সীমান্ত দিয়ে ৪০ জনকে বিএসএফের ‘পুশইন’

অনলাইন ডেস্ক / / / ৮৯ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

নেত্রকোনার দুর্গাপুরে বিজয়পুর সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশইন করেছে বিএসএফ। গত মঙ্গলবার রাত থেকে বুধবার (৪ জুন) সকাল পর্যন্ত বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে তাদের। সবাই দেশের বিভিন্ন জেলার নাগরিক বলে নিশ্চিত করেছে নেত্রকোনা ৩১ বিজিবি।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই নেত্রকোনার সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের পুশইন করতে জোর চেষ্টা চালিয়ে আসছে বিএসএফ।

এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার অবৈধ অনুপ্রবেশকারী তিনজনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।

পরবর্তীতে রাতে আবারো প্রায় অর্ধশত বাংলাদেশি নাগরিককে বিজয়পুর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে বাধ্য করা হয়।

এসময় বেশকজন বিভিন্নভাবে পালিয়ে গেলেও ৩২ জন নাগরিককে বিজিবি ও আটজনকে সেনাবাহিনী আটক করে। আটককৃতদের মধ্যে বেশিরভাগ নারী সদস্য রয়েছেন। যারা দীর্ঘদিন ধরে ভারতে বিভিন্ন কাজে নিয়োজিত ছিল। পরে ৪০ জনকেই দুর্গাপুর থানা পুলিশের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়াও সকলের পরিচয় শনাক্তে কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category