• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু বিএনপির শাসন কেমন হবে দুই মাসেই বুঝে গেছে জনগণ: মঞ্জু

শতাধিক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক / / / ৮৫ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

রাজনৈতিক বিবেচনায় বরিশাল নগরী ও জেলায় দায়ের করা শতাধিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এ সংক্রান্ত একটি চিঠি বরিশাল আদালতে এসেছে।

মামলাগুলো যে সকল আদালতে বিচারাধীন রয়েছে- সেই সকল আদালতকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ।

আদালত সূত্রে জানা যায়, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৪৯৪ ধারার আওতায় মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব মামলা ২০১৫ সালের পর থেকে পুলিশ বাদী হয়ে বিএনপি-জামায়াত নেতাদের আসামি করেছিলো। যার মধ্যে অধিকাংশ মামলা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে করা হয়।

এছাড়া বিস্ফোরক উপাদানবলি, বিস্ফোরকদ্রব্য আইন, দ্রুত বিচার আইনের বিভিন্ন ধারাও রয়েছে।

এ বিষয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার বিরোধীমতকে দমন-পীড়নের জন্য দেওয়া হয়রানিমূলক গায়েবি মামলা না চালানোর জন্য তালিকা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, বিষয়টি এরই মধ্যে সংশ্লিষ্ট আদালতের সহকারী কৌশলী ও মামলা পরিচালনা করা আইনজীবীদের জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category