• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ফুঁসে উঠলো ঢাকার রাজপথ

অনলাইন ডেস্ক / / / ৮৪ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

ইসলামি প্রজাতন্ত্র ইরানে দখলদার ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। দলটির দাবি, বর্বরোচিত এই হামলা শুধু ইরানের ওপর নয়, বরং তা সমগ্র মুসলিম বিশ্বের হৃদয়ে আঘাত করেছে।

আজ শুক্রবার (২০ জুন) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে জুমার নামাজ শেষে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে উপস্থিত ছিলেন- দলের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব আহমদ আবদুল কাদের। তারা বলেন- আন্তর্জাতিক আইন ও সীমান্তের মর্যাদা লঙ্ঘন করে ইসরায়েল যেভাবে ইরানের ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে, তা পুরো মুসলিম বিশ্বের জন্য অপমানজনক ও সহ্যযোগ্য নয়। এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে।

নেতারা আরও বলেন- আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশ্বশান্তি ও মানবাধিকারের স্বার্থে ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রতিরোধ করা এখন সময়ের দাবি।

বিক্ষোভকারীরা বলছেন- বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম জনগণ আজ ইসরায়েলের রাষ্ট্রীয় আগ্রাসনের শিকার। অথচ জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কার্যকর কোনো ভূমিকা পালন করছে না। এই নীরবতা ইসরায়েলের সহিংসতাকে আরও উৎসাহিত করছে।

এদিন বিক্ষোভে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে বায়তুল মোকাররম মসজিদের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুসল্লিদের প্রবেশের সময় পুলিশ তল্লাশি চালায় এবং সতর্ক অবস্থানে থাকে।

জুমার নামাজ ও সমাবেশ শেষে খেলাফত মজলিস একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে সংক্ষিপ্ত পথ ঘুরে আবার একই স্থানে শেষ হয়। এতে দলীয় নেতারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং মুসলিম বিশ্বের ঐক্য ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category