• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে একটি চক্র মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু

ইসরায়েলের দাবি অস্বীকার ইরানের

অনলাইন ডেস্ক / / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইসরায়েলের উদ্দেশ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি।

আজ মঙ্গলবার (২৪ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে দেশটির সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে জানায়, ‘গত কয়েক ঘণ্টায় ইরান অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো ক্ষেপণাস্ত্র ছোঁড়েনি।’

এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল যদি নতুন করে আগ্রাসন চালায়, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।

পরিষদের বিবৃতিতে বলা হয়, ‘আমরা এমন এক বিজয় অর্জন করেছি, যা শত্রুকে পরাজয় মেনে নিতে এবং একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে।’

চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ইঙ্গিত দিয়েছে, আগামীতেও যদি ইসরায়েল কোনো ধরনের হামলা চালায়, তাহলে তারা ‘দৃঢ় এবং কার্যকর’ জবাব দেবে।

সূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category