• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে একটি চক্র মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু

ফের হামলা হলে যুক্তরাষ্ট্রকে ‘ঐতিহাসিক শিক্ষা’ দেবো: আইআরজিসি প্রধান

অনলাইন ডেস্ক / / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে যে কোনো আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রকে ‘ঐতিহাসিক শিক্ষা’ দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর।

ইরানের সশস্ত্র বাহিনী কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মেজর জেনারেল পাকপুর এক বার্তায় এই সতর্কবার্তা দেন।

ভয়াবহ এ হামলাকে মার্কিন বিমান বাহিনী সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দফতর হিসেবে কাজ করে এমন ঘাঁটিতে একটি শক্তিশালী এবং বিধ্বংসী হামলা হিসেবে বর্ণনা করেছে ইরানি বাহিনী।

গত রোববার সকালে ইরানের উত্তর-মধ্য এবং মধ্যাঞ্চলে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কাতারে অবস্থিত ওই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান।

আইআরজিসির কমান্ডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বোকা’ এবং ‘অজ্ঞ’ বলেও বর্ণনা করেছেন। তার মতে, ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প, যার ফলে পাল্টা হামলা চালানো হয়।

ইরানের মাটিতে নতুন করে মার্কিন আগ্রাসনের ‘সম্ভাব্য প্রতিক্রিয়া’ সম্পর্কে তিনি বলেন, এ ধরনের দুঃসাহসিক কাজ আরও বেশি চূর্ণবিচূর্ণ এবং অনুশোচনাপ্রসূত প্রতিক্রিয়ার মুখোমুখি হবে, যা ইতিহাসের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করবে।

ইসরায়েলি সরকারের প্রতি ওয়াশিংটনের অবিচল সমর্থনের সাথে সামঞ্জস্য রেখে ট্রাম্পের আগ্রাসনের নির্দেশ (ইরানে) দেয়ার সিদ্ধান্তের নিন্দাও জানান পাকপুর।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের প্রচেষ্টা ‘ইসরায়েলি শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থ এবং নিরাপত্তা বিসর্জন দেয়ার শামিল’।

1

সূত্র: প্রেস টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category