• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

চট্টগ্রামে চাঁদাবাজি প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নগরীর দামপাড়া পুলিশ লাইন্স শুটিং ক্লাবে চট্টগ্রাম মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম।

উক্ত সভায় চট্টগ্রাম মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন স্টেইক হোল্ডারদের সাথে আলোচনা করা হয়। আলোচনাকালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকা, ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি সহায়তা কামনা করে বক্তব্য প্রদান করেন। সভায় পুলিশ কমিশনার উপস্থিত প্রতিনিধিদের সুপারিশ ও প্রস্তাবনা ধৈর্য সহকারে শুনেন এবং সব ধরনের পুলিশি সহায়তা প্রদান করার বিষয়ে আশ্বস্ত করেন।

উক্ত মতবিনিময় সভায় সিএমপি কমিশনার বলেন, ”শুধু অপরাধ থেকেই নাগরিকদের সুরক্ষা দিলে চলবে না, নাগরিকদের নিকট থেকে অপরাধজনিত ভীতি দূর করতে হবে।” নিরাপত্তাহীনতার বোধ থেকে নাগরিকদের সুরক্ষিত রাখার লক্ষ্যে পুলিশ নানার রকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে।

তিনি আরো বলেন, অপরাধীদের কোন দলীয় পরিচয় থাকতে পারে না, রাজনৈতিক দলের নামে কেউ চাঁদাবাজি করলে পক্ষপাতহীনভাবে চাঁদাবাজি প্রতিরোধ করার তিনি জন্য মহানগরীরর সকল থানার অফিসার ইনচার্জ’দেরকে নির্দেশ প্রদান করেন এবং কারো কোন দলীয় পরিচয়ে প্রভাবিত না হয়ে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন সহ ছিনতাইকারী, কিশোর গ্যাং লিডার, চাঁদাবাজদের তালিকা তৈরী করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে নির্দেশনা প্রদান করেন।

এছাড়া, তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি প্রতিরোধে সিটিজেন ফোরাম, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন স্টেইক হোল্ডারদের সমন্বয়ে কর্মপন্থা নির্ধারণ করে নিরলস ভাবে কাজ করার জন্য থানা ও ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল ইউনিট প্রধান এবং সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন।
সর্বোপরি চট্টগ্রাম মহানগরীকে একটি সত্যিকারের জনবান্ধব পুলিশিং এর মডেল হিসেবে তৈরী করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এসময় সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিএমপি’র বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ এবং চট্টগ্রামের চেম্বার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, সিটিজেনস্ ফোরামের নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ , সাংবাদিক প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category