• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

শুল্কের জাহাজে এলো ভয়ঙ্কর জবাব, চারবার ফোন করলেন ট্রাম্প, ধরেননি মোদি!

অনলাইন ডেস্ক / / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রীকে চারবার ফোন করলেও কোনোবারই তাতে সাড়া দেননি নরেন্দ্র মোদি। আচমকা এমনই দাবি করেছে জার্মানির প্রভাবশালী সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন।

প্রতিবেদনে বলা হয়, মোদি ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের ফোন এড়িয়ে গেছেন ‘গভীর অসন্তোষ’ এবং কৌশলগত ‘সতর্কতা’র অংশ হিসেবে। মূলত এই সময়েই ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেয়।

বার্লিনভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের পরিচালক থরস্টেন বেনার এক্স-এ প্রতিবেদনটির একটি কপি শেয়ার করে লিখেছেন, ট্রাম্প চারবার ফোন করলেও মোদি তার সঙ্গে কথা বলতে রাজি হননি।

ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন আরও জানিয়েছে, নরেন্দ্র মোদি নিজেকে ‘অপমানিত’ মনে করেছিলেন এবং অতীতের একটি ঘটনার পুনরাবৃত্তি চাননি। আগেও ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্প একটি ফোনকলে বাণিজ্যচুক্তি হয়েছে বলে ঘোষণা দেন, যদিও বাস্তবে এমন কোনো চুক্তি হয়নি। মোদি ওই ধরনের পরিস্থিতিতে পড়তে চান না বলেই ফোন এড়িয়ে গেছেন বলে বিশ্লেষণ।

এ দিকে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা অনুযায়ী, ২৭ আগস্ট বুধবার থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে, যা পূর্বে ঘোষিত ২৫ শতাংশের সঙ্গে মিলিয়ে মোট ৫০ শতাংশ হতে পারে।

শুল্ক কার্যকরের সময় নির্ধারিত হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট, যা ভারতীয় সময় সকাল ৯টা ৩১ মিনিট। এই শুল্ক আরোপ করেছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ, ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দফতরের অধীনে।

উল্লেখ্য, ভারতের অর্থনৈতিক স্বার্থে মোদির কূটনৈতিক কৌশল এবং ট্রাম্প প্রশাসনের একতরফা সিদ্ধান্তে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category