• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

ইসরায়েলের অস্ত্রের চালান আটকে দিল ইতালির বন্দর

অনলাইন ডেস্ক / / ৯৬ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রতিবাদে ইতালির রাভেনা বন্দর কর্তৃপক্ষ ইসরায়েলগামী দুটি অস্ত্রবাহী ট্রাকের প্রবেশ আটকে দিয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এই পদক্ষেপ নেওয়া হয় বন্দর শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের প্রেক্ষিতে।

রাভেনার মধ্য বামপন্থি মেয়র আলেসান্দ্রো বারাত্তোনি এক বিবৃতিতে জানান, আঞ্চলিক সরকারের সঙ্গে আলোচনার পর বন্দরে থাকা বিস্ফোরকবাহী ট্রাক দুটি যেন ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশ্যে যাত্রা না করে, সে বিষয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। এর পরই ট্রাক দুটি আটকে দেওয়া হয়।

মেয়র বারাত্তোনি বলেন, ইতালি ইতোমধ্যেই ইসরাইলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছে। কিন্তু আইনগত ফাঁকফোকর দিয়ে অন্য দেশ থেকে আগত অস্ত্রসম্ভার ইতালির ভূখণ্ড ব্যবহার করে ইসরাইলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে ট্রাক দুটি কোথা থেকে এসেছিল বা কন্টেইনারে ঠিক কী ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে ইসরাইলের গাজা দখল পরিকল্পনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। তবে তিনি ফ্রান্স ও স্পেনের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে এখনই স্বীকৃতি দেওয়ার পক্ষে নন।

মেলোনির মতে, একটি প্রকৃত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম না হওয়া পর্যন্ত স্বীকৃতি প্রদান বাস্তবসম্মত নয়।

এর আগে ফ্রান্স, সুইডেন ও গ্রিসের বন্দরের শ্রমিকরাও ইসরায়েলগামী অস্ত্র পরিবহন ঠেকাতে একই ধরনের পদক্ষেপ নিয়েছেন। গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন শ্রমিক সংগঠন ধারাবাহিকভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category