• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির হাতে গ্রেপ্তার হলেন চেয়ারম্যান হানিফ জাল দলিলের ফাঁদে প্রবীণ গৃহস্থ, খারিজের নামে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ বন্দরটিলায় সাচী মালুম স্পোর্টিং ক্লাবের উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন -পারভেজ এন্ড ব্রাদার্স,রানার্স আপ বন্দরটিলা ক্লাব -১ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ফের অপহরণের চেষ্টা ও ফোনে হুমকির অভিযোগ জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল: সভাপতি দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল,সাঃ সম্পাদক শাহেদ

আমির ইসলামি বক্তা হামজাকে উকিল নোটিশ

অনলাইন ডেস্ক / / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ইসলামি বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টের আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সিনেট সদস্য শিহাব উদ্দিন খান এই নোটিশ পাঠান। এতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে আমির হামজাকে।

নোটিশটি কুষ্টিয়ার গ্রামে অবস্থিত আমির হামজার স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী শিহাব উদ্দিন খান।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে সম্পূর্ণ ভিত্তিহীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন আমির হামজা। এর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাকে ৪৮ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি এক বক্তব্যে আমির হামজা দাবি করেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে সুযোগ পেয়েছিলেন এবং সেখানে থাকা অবস্থায় দেখেছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্ররা সকালে ‘মদ’ দিয়ে কুলি করে। এতে সমালোচনার মুখে পড়েন এই ইসলামি বক্তা। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। আজ তার বিরুদ্ধে আইনি নোটিসও পাঠানো হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category