• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

উত্তর পতেঙ্গায় শারদীয়া দূর্গাৎসোবের মহোষ্টমীতে কুমারী পূজা উদ্ধোধন: অশুর বদে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি / / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নগরীর উত্তর পতেঙ্গাস্থ ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে দিপীকা সংঘের উদ্যোগে শারদীয়া দুর্গোৎসবের মহাষ্ঠমী কুমারী পূজা উদ্ধোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৯ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান পারুল।

তিনি ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও স্বাগত বক্তব্য দিয়ে কুমারী পূজা উদ্ধোধন করেন।

এর আগে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা মণ্ডপ পরিদর্শন করেন বন্দর জোনের উপ -পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহামুদুল হাসান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানার ওসি জামির হোসেন জিয়া, চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ সরোয়ার জাহান।
দিপীকা সংঘের সভাপতি এডভোকেট মোহন লাল মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহজাহান, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রাসেদুজ্জামান রাসেল, মোঃ হোসেন টিটু, তরুণ বিএনপি নেতা মোঃ শাহজাহান, নগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক শ্রী উত্তম কুমার শীল, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন কুমার শীল, সাধারণ সম্পাদক সৈকত মহাজন সাজু, দিপীকা সংঘের সাবেক সভাপতি বিকাশ শীল, সূজন মজুমদার মনি, সুজন শীল অজয় সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, শান্তি পূর্ণ ভাবে দূর্গাৎসোব পালনে সার্বজনীনতা বজায় রাখতে সর্বস্তরের নিরাপত্তা ও শৃঙ্খলার সহিত সনাতন ধর্মাবলম্বীদের বৃহত ধর্মীয় উৎসব সবার সহযোগিতা কামনা করেন।
শেষ পর্যন্ত ভালো দূর্গাৎসোব পালনে অত্র অঞ্চলের পূজা উদযাপন পরিষদের প্রশংসা করেন। পরে পুলিশ কমিশনার সহ আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং পূজা মণ্ডপ পরিদর্শন করে আমন্ত্রিত অতিথি বৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category