• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও

বিনোদন প্রতিবেদক / / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

“দূর্গা মা” এবং “দেবী বিসর্জন- বলো দূর্গা মাই কি ” শিরোনামে সংগীতশিল্পী রাকা পপির দুইটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে । Raka Popi Official ইউটিউব চ্যানেল থেকে গান দুইটি প্রকাশ হয়েছে। এছাড়াও বিভিন্ন অন লাইন প্লাটফর্মেও রিলিজ হয়েছে। প্রথম গানের গীতিকার এবং সুরকার রামানন্দ সরকার এবং দ্বিতীয় গানের গীতিকার রামানন্দ সরকার এবং সুর করেছেন রাকা পপি ।

প্রথম গানের মিউজিক এরেঞ্জমেন্ট করেছেন জিকো এবং দ্বিতীয় গানটির মিউজিক করেছেন অপু আমান। ভিডিওতে কাস্টিং গায়িকা নিজেই রয়েছেন।এম.ডি.শামীম এর কোরিগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন জীবন চন্দ্র দাস। এর আগে Raka Popi Official ইউটিউব চ্যানেলে প্রকাশিত ” রসিক কালা” গানটি দিয়েও তিনি বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। এর পাশাপাশি ‘মানুষ চিনতে দুখের প্রয়োজন’, ‘রঙিন ভ্যালেন্টাইন,’ “গায়ে হলুদ” সহ অন্যান্য মৌলিক গানেও বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গান সংক্রান্তে তিনি বলেন, দূর্গা পূজা হিন্দু ধর্মের একটি অন্যতম ধর্মীয় উৎসব। আসুরিক শক্তি বিনাশের মাধ্যমে বিশ্ব যাতে সুখ-শান্তিতে ভরে ওঠে তিনি এ কামনা করেন। অন্য গানে দেবীর বিসর্জন এবং এর আনুষ্ঠানিকতার বিষয়টি প্রকাশ পেয়েছে। তিনি রেডিও, টেলিভিশন এবং দেশ ও দেশের বাইরের সঙ্গীতের স্টেজ গুলোতে নিয়মিতভাবে সঙ্গীত পরিবেশন করে চলেছেন । গানচিত্র দুইটি শ্রোতাদের ভালো লাগবে বলে তিনি আশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category