• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

” শান্তির পক্ষে আমরা,কল্যাণের পথেই বিএনপি” শারদীয় দুর্গোৎসব উদ্ধোধনী অনুষ্ঠানে ইসরাফিল খসরু

চট্টগ্রাম জেলা প্রতিনিধি / / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে দিপীকা সংঘ পূজা উদযাপন পরিষদের শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর (সোমবার) সন্ধ্যায় উদ্ধোধন করেন প্রধান অতিথি , বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ও চট্টগ্রাম -১১ এর সম্ভাব্য প্রার্থী ইসরাফিল খসরু।

দিপীকা সংঘের সভাপতি এডভোকেট মোহন লাল মহাজনের সভাপতিত্বে দূর্গোৎসবে মাতৃ বন্দনা অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ৪ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসরাফিল খসরু।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, প্রবীণ বিএনপি নেতা মাহবুব এলাহী,নগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক শ্রী উত্তম কুমার শীল, দিপীকা সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন কুমার দাশ, সাধারণ সম্পাদক সৈকত মহাজন সাজু, ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী উত্তম মহাজন নব,সুজন মজুমদার মনি, সুজন শীল, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে মোঃ শাহাজাহান, মোঃ জাবেদ আনসারী, মোঃ মুজিবুর রহমান, মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল, মোঃ আলমগীর, নওশাদ,সোহেল, রাসেল, টিটু সহ বিভিন্ন পূজা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে ইসরাফিল খসরু বলেন, বিগত দিনের মতোই বিএনপির নেতাকর্মীরা স্বক্রিয়ভাবে আপনাদের পাশে থাকবে। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের বৃহত ধর্মীয় উৎসব কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবার সহযোগিতা কামনা করেন। পরে নেতৃবৃন্দরা পূজারীদের সাথে কুশল বিনিময় করেন এবং পূজা কমিটিকে উপহার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category