• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ সহ ময়নামতি উপজেলা গঠনের প্ৰস্তাব: মনিরুক হক চৌধুরী বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ! শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করবো না: মান্না

অনলাইন ডেস্ক / / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন প্রক্রিয়ায় শাপলা প্রতীক বরাদ্দের ইস্যুতে নির্বাচন কমিশন (ইসি) ও দলের মধ্যে টানাপোড়েন তীব্র হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়স ও অভিজ্ঞতা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের জন্য আমি তাদের প্রতি দরদী। শাপলা প্রতীক পেলে আমি কোনো মামলা করব না।’

বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এসব জানান মান্না। এর আগে, নির্বাচন কমিশনের প্রাথমিক পর্যায়ের যাচাইয়ে এনসিপির নিবন্ধন অনুমোদিত হয়েছে। তবে দলটির আবেদন অনুযায়ী পছন্দের প্রথম প্রতীক ‘শাপলা’ নির্বাচন পরিচালনা বিধিমালায় অন্তর্ভুক্ত না থাকায় বরাদ্দ দেওয়া যাচ্ছে না। দল শাপলা, কলম ও মোবাইল প্রতীকের মধ্যে শাপলাকেই চেয়েছিল। কিন্তু বিধিমালা অনুযায়ী ইসি এখন পর্যন্ত সংরক্ষিত ও বরাদ্দযোগ্য ৫০ প্রতীকের তালিকায় শাপলা নেই।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এনসিপিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে এবং লিখিতভাবে জানাতে বলেছে। নির্বাচিত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না পরবর্তীতে তারা প্রতীক পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (গণমাধ্যম) আরিফুর রহমান তুহিন বলেন, ‘শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই, তাই আমরা শাপলাই চাই। নির্বাচন কমিশন আমাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করছে এবং নিরপেক্ষ নয়। একটি বিশেষ দলের প্রভাবেই আমাদের দাবি উপেক্ষিত হচ্ছে। যদি শাপলা তালিকায় না থাকে, কমিশন সেটি অন্তর্ভুক্ত করুক। এটা মাত্র কয়েক দিনের কাজ।’

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিপির নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দ্রুত এই প্রতীকের বিষয়ে নিষ্পত্তি জরুরি। তাই সময়সীমার মধ্যে প্রতীক নির্বাচন জরুরি হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category