• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

গাজা দখলের অভিযান ‘স্থগিত’ রাখার নির্দেশ ইসরায়েলের

অনলাইন ডেস্ক / / ৬৩ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

সামরিক বাহিনীকে গাজা দখলের অভিযান ‘স্থগিত’ রাখার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি সরকার। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত রাষ্ট্রায়ত্ত রেডিও ‘আর্মি রেডিও’। খবর আল জাজিরার।

আজ শনিবার (৪ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রতিবেদক ডোরন কাদোশ জানিয়েছেন, ইসরায়েলের ‘রাজনৈতিক পর্যায়’ সামরিক বাহিনীকে গাজার কর্মকাণ্ড ‘ন্যূনতমে’ সীমিত রাখতে এবং শুধুমাত্র ‘রক্ষামূলক অভিযান’ চালাতে নির্দেশ দিয়েছে।

তিনি এক্স (পূর্বে টুইটার) পোস্টে লিখেছেন, ‘প্রায়শ্চিত্তিক অর্থে: গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রয়েছে।’

এর আগে, স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ইসরায়েলি রাজনৈতিক নেতারা ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর করার প্রস্তুতির অংশ হিসেবে গাজায় সামরিক কার্যক্রম কমানোর নির্দেশ দিয়েছেন।

সাম্প্রতিক ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, সেনাপ্রধান এয়াল জামির রাতে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বিশেষ পরিস্থিতি মূল্যায়ন বৈঠক করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘রাজনৈতিক পর্যায়ের নির্দেশ অনুযায়ী, সেনাপ্রধান বন্দিদের মুক্তির জন্য ট্রাম্প পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর করার প্রস্তুতি ত্বরান্বিত করতে বলেছেন। পাশাপাশি, আমাদের বাহিনীর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং সমস্ত সামরিক সক্ষমতা সাউদার্ন কমান্ডে সংরক্ষিত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category