• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

পঞ্চগড়ের বোদায় ইমাম নিয়ে বিরোধ, হাতাহাতিতে আহত কয়েকজন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি / / ৮২ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মাঝগ্রাম জামে মসজিদকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে।

মুসল্লিদের মধ্যে বিভক্তি হওযায় মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের পদ থেকে সরে দাঁড়ান। এরপর একটি এডহক কমিটি গঠন করা হলেও, ইমাম নিয়ে বিতর্কের জেরে মঙ্গলবার ফজরের নামাজের সময় দু’পক্ষের হাতাহাতিতে কয়েকজন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদটির মুসল্লিরা বেশ কিছু অভিযোগ এনে দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েন। এই গ্রুপিং এড়াতে কয়েকমাস আগে মসজিদ কমিটির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন তাদের পদ থেকে পদত্যাগ করেন। এরপর মসজিদ পরিচালনা এবং ভবিষ্যত কমিটি গঠনের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি এডহক কমিটি গঠন করা হয়। সম্প্রতি মসজিদের সাধারণ সম্পাদক পরিচয়ে আবু বক্কর সিদ্দিক বাবু সাবেক কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন।

অভিযোগটি সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও সাবেক সভাপতি রুহুল আমিন উভয়েই অস্বীকার করেন। তারা দাবি করেন, এডহক কমিটির কাছে মসজিদের সম্পূর্ণ আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে।এডহক কমিটির সদস্য মকবুল হোসেন বলেন, “সাবেক কমিটির নেতৃবৃন্দ আমাদের কাছে হিসাব দিয়েছেন, গতকাল সোমবার মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মুসল্লিদের কাছেও এই হিসাব দিয়েছেন। এদিকে মঙ্গলবার ফজরের নামাজের সময় মসজিদে ইমাম নিয়ে দু’পক্ষের বিতর্ক তৈরি হয়। এই বিতর্ক তীব্র আকার নিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, যাতে কয়েকজন মুসল্লি আহত হন। মসজিদের নিয়মিত মুসল্লিরা ধর্মীয় প্রতিষ্ঠানের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকল পক্ষকে নিয়মতান্ত্রিকভাবে এক হতে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category