• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

শর্ত পূরণের প্রতিশ্রুতি পেলে বিএনপি-জামায়াতের সঙ্গে জোট হতে পারে: নাসীরুদ্দীন

অনলাইন ডেস্ক / / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বিচার ও সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পেলে বিএনপি-জামায়াতসহ যে কোনো দলের সঙ্গে জোটে যেতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে। সেই জায়গায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে এক জায়গায় আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এই প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারো সঙ্গে আমাদের জোট হতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিপির ইচ্ছা এককভাবে নির্বাচন করার এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার। কিন্তু আমাদের এই বিচার ও সংস্কারের প্রাথমিক শর্ত যদি পূরণ না হয়, তাহলে আমরা কারো সঙ্গে জোটে যাব না।

তিনি জানান, সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি আজ মনোনয়নের জন্য আবেদন ফরম বিতরণ শুরু করেছে। প্রতিটি ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।

আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে এবং ১৫ নভেম্বর এনসিপির প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category