• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

ঐক্যবদ্ধ না হলে শাপলা চত্বরের ৫ মে ঘন ঘন আসবে: শামীম সাঈদী

অনলাইন ডেস্ক / / ৮৩ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

যারা ইসলামকে ভালোবাসেন, দাড়ি-টুপি রেখেছেন, নামাজ পড়েন, আল্লাহকে ভয় করেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শামীম সাঈদী। তিনি বলেছেন, ঐকবদ্ধ  না হলে শাপলা চত্বরের ৫ মে ঘন ঘন আসবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী পুত্র বলেছেন, ‘ফ্যাসিস্টরা মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জামায়াতে ইসলামীর নেতাদের অন্যায়ভাবে একের পর এক ফাঁসি দিয়ে উল্লাস করেছে। দাড়ি-টুপি দেখলেই তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এত অন্যায়-অত্যাচারের পরও আমরা কোনো প্রতিশোধ নিচ্ছি না।’

শামীম সাঈদী বলেন, ‘গত ৫৪ বছরে এই দেশের মানুষের ওপর অসংখ্য নির্যাতন-নিপীড়ন করা হয়েছে, প্রতিবাদ করার মতো সুযোগ পাওয়া যায়নি। বাংলাদেশের বিচারব্যবস্থার ওপর তাদের আস্থা ও বিশ্বাস ছিল, কিন্তু তারা ন্যায়বিচার পাননি। আমরা এ দেশের সব হত্যার বিচার চাই।’

‘যারা ইসলামকে ভালোবাসেন, দাড়ি-টুপি রেখেছেন, নামাজ পড়েন, আল্লাহকে ভয় করেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর তা না হলে শাপলা চত্বরের ৫ মে ঘন ঘন আসবে’, যোগ করেন তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, এ দেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত ২৮ লাখ কোটি টাকা চুরি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেত্রী ভারতে গিয়ে রাজকীয় জীবন যাপন করছে। অথচ জামায়াতে ইসলামীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ অন্যান্য সাবেক এমপি-মন্ত্রীরা চাইলেই দেশের বাইরে গিয়ে থাকতে পারতেন। কিন্তু তারা কখনোই তা করেননি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।

দেলাওয়ার হোসেন বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী অনুশাসন চায় না। যারা ইসলামী অনুশাসন চায় না, তারা ইসলাম মানে কি না, তা নিয়ে সন্দেহ আছে। যারা শরিয়া আইন চায় না তারা ইসলামের শত্রু।’

তিনি বলেন, ‘আমরা অনেক জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। আগামী দিনে আর জুলুম চাই না, আমরা ঘুরে দাঁড়াতে চাই। সৎ ও দক্ষ মানুষের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়ার জন্য সারা দেশের আলেম-ওলামাগণ ও আপামর জনতা জেগে উঠেছে। সাধারণ মানুষ বলছে, আগামী দিনে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে তা জামায়াতে ইসলামীর দ্বারাই সম্ভব।’

দেলাওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধ-উন্নত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের জন্য উপহার দিতে চায়।’

তিনি আরো বলেন, ‘আগামী দিনে জামায়াতে ইসলামীর যারা এমপি-মন্ত্রী নির্বাচিত হবেন, তারা সরকারি গাড়ি-বাড়ি নেবেন না। জনগণের জন্য রাষ্ট্রের যা বরাদ্দ আসবে তা জনগণের মাঝে বণ্টন করে সবার সামনের তা উপস্থাপন করবেন। কারো কোনো অভিযোগ থাকলে সবার সামনে এমপি-মন্ত্রীদের জানাবেন এবং এমপি-মন্ত্রীরা তা জবাবদিহি করবেন। আগামী দিনে জবাবদিহিমূলক ও স্বচ্ছতা সমাজ ও রাষ্ট্রব্যবস্থা জামায়াতে ইসলামী গড়ে তুলতে চায়, এ জন্য সবার দোয়া চান তিনি।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হাকিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category