• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

মালদ্বীপে কর্মক্ষেত্রে আহত প্রবাসীর পাশে দাঁড়ালো বাংলাদেশ হাইকমিশনার

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / / ৫৪ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশি কর্মী জনাব সেলিমের দেশে ফেরার জন্য একটি বিমান টিকিট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। গতকাল তিনি মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে বর্ণিত কর্মীকে দেখতে যান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে উক্ত এয়ার টিকেট প্রদান করা হয়। এই সময় হাইকমিশনের কল্যাণ সহকারী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

জনাব সেলিম ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি মালদ্বীপে নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় আহত হন। মান্যবর হাইকমিশনার জনাব সেলিমের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি সর্বদা মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আকাঙ্খা ব্যক্ত করেন। প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে মর্মে তিনি আশাবাদ করেন।

উল্লেখ্য, কিছু দিন পূর্বে মালেতে একটি নির্মাণাধীন ভবনে রংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে জনাব সেলিম গুরুতর আহত হন । ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার পরে তাকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য দেশে পাঠানোর পরামর্শ প্রদান করা হয়। তার পাসপোর্ট না থাকায় মিশনের পক্ষ হতে বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করা হয় এবং দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়। জনাব সেলিম আজ মালদ্বীপ হতে বাংলাদেশে ফিরে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category