• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

আগামী নির্বাচনে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না: ইসরাফিল খসরু

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / / ৮৩ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নগরীর ইপিজেড থানাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (সি,ইউনিট )নির্বাচন কেন্দ্র ভিত্তিক মতবিনিময় সভায় চট্টগ্রাম -১১ বিএনপির সম্ভাব্য প্রার্থী ইসরাফিল খসরু প্রধান আলোচকের বক্তব্য উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পারলে দেশের ১কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করবে মাত্র ১৮ মাসে।

আর হালিশহর – পতেঙ্গা অঞ্চলে একটি ১২ শত শর্য্যার মানসম্মত হাসপাতাল ও মহিলা কলেজ স্থাপন সহ ইপিজেড এলাকা যানজট নিরসনে সমন্বয় সাধন করে নিরাপদ সড়ক এবং বিকল্প সড়কের ব্যবস্থা গ্রহণে প্রশাসনিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু আরও বলেন, মানুষের ভালোবাসা অর্জন করে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের প্রতীকে ভোট চাইতে অনুরোধ জানান।

জুলাই স্মৃতি প্রসঙ্গে তিনি বলেন,৫ আগস্ট এক দিন বা এক মাসে সংগঠিত হয় নি,যা বিএনপির দীর্ঘ ১৫/১৬ বছরের ত্যাগ,জেল জুলুম নির্যাতন,হত্যা গুম খুন , মিথ্যা মামলা হয়রানি শিকার সফলতার জুলাই – আগস্ট এসেছে।

শনিবার সন্ধ্যায় সিমেন্ট ক্রসিংস্থ সী- ডেফোডীল স্কুলের পিছনের মাঠে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, মাহাবুব এলাহী, নূরুজ্জামান কন্ট্রাক্টর, সাবেক ইপিজেড থানা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহজাহান।
থানা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নওশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সি,ইউনিট (পুরাতন সাইট পাড়া,নতুন সাইটপাড়া-হাজী নূরগনি পাড়া) নির্বাচন কেন্দ্র ভিত্তিক মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা মোঃ আবু ছালাম, মোঃ শাহজাহান সাজু, সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল, সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ মুজাদ বারেক, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী,ওয়ার্ড বিএনপির সাবেক সা:সম্পাদক মোঃ মুজিবুর রহমান , সহ-সভাপতি মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল,আর জে,রাসেল, মোঃ হোসেন টিটু,যুবদলের হোসেনী মোবারক রিয়াদ,এজেএম সোহেল, সাইফুর রহমান রনি, স্বেচ্ছাসেবক দলের মোঃ ইউসুফ সুমন, আশরাফ উদ্দিন আল সাবা , ছাত্রদলের আকিব জাভেদ,সাজ্জাদ হোসেন রুপি, মোঃ সম্রাট সহ বিএনপি যুবদল-ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল,কৃষক দল,মহিলা দল ও জাসাস নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ করে মতবিনিময় সভায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সৎ সাহসীকতার সহিত আগামী নির্বাচনে শৃঙ্খলার সাথে নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট চাইতে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার বিশেষ অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন প্রবীণ নারী সংগঠক ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের মমতাময়ী মাতা বেগম ছাবের আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category