• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

বাংলাদেশে ইন্টার্নশিপ করতে যাওয়া মালদ্বীপের শিক্ষার্থীকে হাইকমিশনারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা

অনলাইন ডেস্ক / / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ও মালদ্বীপের শিক্ষা সহযোগিতা আরও জোরদার: মালদ্বীপের মেডিকেল শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও সরকারি আসন বরাদ্দ ঘোষণা।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে মালদ্বীপের মেডিকেল শিক্ষার্থীদের দ্বিতীয় দফার ইন্টার্নশিপ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। এ উপলক্ষে বাংলাদেশে ইন্টার্নশিপ করতে যাওয়া মালদ্বীপের একদল শিক্ষার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান মালদ্বীপস্থ বাংলাদেশের হাইকমিশনার, মান্যবর ড. মো. নাজমুল ইসলাম।

শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় হাইকমিশনার বাংলাদেশে মেডিকেল শিক্ষার দীর্ঘদিনের সুনাম, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম এবং বিশ্বমানের ক্লিনিক্যাল প্রশিক্ষণের বিষয়ে আলোকপাত করেন। তিনি শিক্ষার্থীদের শুধু একাডেমিক কার্যক্রমেই নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, আতিথেয়তা, খাবার এবং মানুষের আন্তরিকতা কাছ থেকে অনুভব করার জন্য উৎসাহিত করেন।মান্যবর হাইকমিশনার বলেন, এই ইন্টার্নশিপ কর্মসূচি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা কূটনীতি, সাংস্কৃতিক বিনিময়, পাবলিক ডিপ্লোমেসি এবং সফট পাওয়ার আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি উল্লেখ করেন যে, এসব কার্যক্রম দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও গভীর করবে।হাইকমিশনার আরও জানান যে, বাংলাদেশ সরকার ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে বিদেশি শিক্ষার্থীদের জন্য MBBS/BDS ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এ বছর মোট ২২৪টি আসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে।দুই দেশের দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে বাংলাদেশ মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ৬টি MBBS ও ১টি BDS আসন সংরক্ষণ করেছে। এটি মালদ্বীপের মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।যোগ্য মালদ্বীপের শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন: আবেদনকাল: ১১ নভেম্বর – ২২ ডিসেম্বর ২০২৫ সংশ্লিষ্ট সকল নথি যথাযথভাবে সত্যায়িত থাকতে হবে।হাইকমিশনার পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উচ্চমানের, সাশ্রয়ী এবং বিশ্বস্বীকৃত মেডিকেল শিক্ষার অন্যতম কেন্দ্র।

প্রতি বছর বহু মালদ্বীপীয় শিক্ষার্থী বাংলাদেশে সরকারি কোটা ও বিভিন্ন বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ করে, যা দুই দেশের জনগণের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্ব আরও মজবুত করে।মান্যবর হাইকমিশনার আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের মেডিকেল ইন্টার্নশিপ সম্পন্ন করা এই মালদ্বীপীয় শিক্ষার্থীরা দুই দেশের পারস্পরিক বন্ধুত্বের সেতুবন্ধন আরও শক্ত করবে এবং ভবিষ্যতে তাদের অর্জিত জ্ঞান দিয়ে মালদ্বীপের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশের সুপরিচিত মেডিকেল প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নের সুযোগ গ্রহণের আহ্বান জানায়— যা তাদের পেশাগত উন্নয়ন ও ব্যক্তিগত বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category