• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

এজিবি কলোনী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলে অতিথি মির্জা আব্বাস

এম রাসেল সরকার, নিজস্ব প্রতিবেদক / / ৯১ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মতিঝিল এজিবি কলোনী কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল, ২৩ নভেম্বর ২০২৫, রবিবার এক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এজিবি কলোনী কাঁচাবাজারে আয়োজিত এই মাহফিলে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী জনাব মির্জা আব্বাস।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ হারুন। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী (রহ.)-এর সুযোগ্য সাহেজাদা মুফতি সাইয়িদ ফয়সাল নাদীম শাহ হাফিজাহুল্লাহ (পাকিস্তান)।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করেন মুফতী যোবায়ের আহমাদ হাফিজাহুল্লাহ, যিনি মতিঝিল থানা উলামা ও ইমমা পরিষদের সভাপতি এবং মতিঝিল সরকারি কলোনি জামে মসজিদের খতিব।

অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী হাফিজাহুল্লাহ (খতিব সেগুনবাগিচা মসজিদ নূর ঢাকা ও সভাপতি পল্টন থানা ইমাম খতিব পরিষদ), মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমী এবং বিশিষ্ট ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী।

অনুষ্ঠানে আগত মুসল্লিদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, “বন্দরসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ জাতীয় স্বার্থের প্রতি আঘাত। দেশের মানুষের কল্যাণে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, কোরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো কাজ দেশে হবে না।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার ক্ষুদ্র মালিক সমিতির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

ওয়াজ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দুআ ও মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category