• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

দক্ষিণ হালিশহরে ৩০ তম ওরশেকুল আউলিয়া ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে নূরানী মাহফিল সম্পন্ন

অনলাইন ডেস্ক / / ৯০ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নগরীর ৩৯ নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহরের রেইনবো কমিউনিটি সেন্টারে আলী নেওয়াজ দরবার শরীফের উদ্যোগে ৩০ তম ওরশেকুল আউলিয়া ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশশান নূরানী মাহফিল গতকাল ২৭ নভেম্বর, বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে।

এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখছেন বিশিষ্ট আলেমদ্বীন আন্তর্জাতিক ইসলামী বক্তা আলহাজ্ব ক্বারী মাওঃ মোঃ তারেক আবেদীন কাদেরী( খতিব – চাঁদখালী জামে মসজিদ, বিশেষ বক্তা ছিলেন – আলহাজ্ব মাওলানা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান,পীরজাদা কাদেরীয়া চিশতিয়া হোসাইনীয়া দরবার‌ শরীফ, আরও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নগর শায়ের মুহাম্মদ সেলিম রেজা ( সভাপতি -ফয়জানে রেজা ইসলামী সাংস্কৃতিক ফোরাম)।

মাহফিলে সভাপতিত্ব করেন শাহ সূফী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী নেওয়াজ ( দাদা হুজুর) । এছাড়া আরো স্বাগত বক্তব্য রাখেন সুলতান আহমেদ জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহফিল এন্তেজামিয়া কমিটির মুহাম্মদ আবু মোকাররম, শায়ের মুহাম্মদ রাকিবুল ইসলাম, সাকিবুল ইসলাম, সাইদুল আমিন , মোঃ ইকবাল হোসেন সহ
আয়োজিত নূরানী মাহফিলের সহযোগিতায় ছিলেন গাউছিয়া কমিটি ৩৯ নং ওয়ার্ড কাজীর গলি ইউনিট শাখার নেতৃবৃন্দ ।

প্রধান মেহমান তারেক আবেদীন বলেন, ইসলামী মূল্যবোধ ও সামাজিক কাঠামোর পরিবর্তন ছাড়া দেশে রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা খুব কঠিন চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন, আগামী প্রজন্মের জন্য ইসলামী আন্দোলনের সংগঠন গুলো কে অবশ্যই ঐক্যবদ্ধ হওয়ার জোর দাবি জানান।
পরিশেষে বিশেষ মোনাজাত দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা এবং তবারুক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category