• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক / / ৫৮ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে গত ২৭ নভেম্বর থেকে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (২৯ নভেম্বর) তার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে একই পর্যায়ে আছে। ডাক্তারা চিকিৎসা যা দিচ্ছেন, তা তিনি নিতে পারছেন। আর তাকে বিদেশে নেওয়ার বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের ওপর।

ডা. জাহিদ বলেন, গত ২৩ নভেম্বর সন্ধ্যার পর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। ওই দিন রাতেই ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চিকিৎসকরা কয়েকদিন হাসপাতালে ভর্তি রাখতে বলেন। উনার শারীরিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বলা হয়, উনাকে আরও নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা দরকার।

তিনি বলেন, ২৭ নভেম্বর উনাকে সিসিইউতে নেওয়া হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী জুবাইদা রহমানসহ সবার সমন্বিত আলাপ আলোচনার ভিত্তিতে ২৭ তারিখ থেকে সিসিইউতে রাখা হয়। তার চিকিৎসা সার্বক্ষণিভাবে তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ডা. জাহিদ বলেন, চিকিৎসা যেন ব্যাহত না হয় সে জন্য চিকিৎসকাদের সঙ্গে সমন্বয় করে নির্দেশনা দিয়ে যাচ্ছেন তারেক রহমান। আমরা এখন সবার কাছে দোয়া চাই।

যারা দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অনুরোধ করবো, হাসপাতালে কম ভিড় করে সবাই দোয়া করেন। সহযোগিতা করেন। আমরা সবার সহযোগিতা চাই। সবাই আমরা দায়িত্বশীল আচরণ করি। এত মানুষের দোয়া নিশ্চিয় আল্লাহ কবুল করবেন।

তিনি বলেন, তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন। তিনি সবার প্রতি কৃতজ্ঞা জানিয়েছেন।সবচেয়ে ভালো চিকিৎসার চেষ্টা চলছে। মেডিকেল বোর্ড উনাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিলে আমরা আপনাদের জানাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category