• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

নতুন বাবরি মসজিদ বানাতে চেয়ে দল থেকে বরখাস্ত তৃণমূল নেতা

অনলাইন ডেস্ক / / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ বানাতে চেয়ে দল থেকে বরখাস্ত হলেন তৃণমূল নেতা হুমায়ুন কবির। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তাকে বরখাস্ত করে তৃণমূল কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি বলেন, হুমায়ুন কবিরকে তিনবার সতর্ক করা হয়েছিল। হঠাৎ তিনি ঘোষণা করলেন, বাবরি মসজিদ তৈরি করবেন। বাবরি মসজিদ কেন? আমরা আগেই তাকে সতর্ক করেছিলাম। তাই দলের শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বিধায়ক হুমায়ুন কবিরকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।

আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ডাক দিয়েছিলেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস এ বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়েছিল। নিজের অবস্থানে অনড় ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুনও। তিনি বলেছেন, ‘কাকে পাশে পেলাম বা না পেলাম, তা নিয়ে আমি চিন্তিত নই।’

তার এই অবস্থানের পরেই বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে সাময়িক বরখাস্তের কথা জানিয়ে দেয়।

ফিরহাদ হাকিমের বক্তব্যের পর হুমায়ুন কবির বলেন, এর জবাব দেবো না। আগামীকাল দল ছাড়ছি। ২২ তারিখ নতুন দলের ঘোষণা দেবো। পরে যা জানানোর জানাবো। সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category