• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

ডিএমপি কমিশনারের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর বিষয়ে সতর্কতা

অনলাইন ডেস্ক / / ৯৮ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বক্তব্য উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে—এমন তথ্য জানিয়ে সতর্ক করেছে ডিএমপি।

শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানানো হয়।

ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারিত ফটোকার্ডটি ডিএমপির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি এবং এটি সম্পূর্ণ ভুয়া। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর ন্যক্কারজনক হামলা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উদ্ধৃত করে কে বা কারা অসৎ উদ্দেশ্যে একটি ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরির ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছেন।’

তিনি সর্বসাধারণকে এসব গুজব ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

তালেবুর রহমান আরও বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের এরইমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

তবে একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই ঘটনা নিয়ে জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরি করার এহেন হীন ও গর্হিত কাজের সঙ্গে জড়িতদেরও শিগগির আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডিএমপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ যে কোনো মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করার জন্য সর্বসাধারণকে আবারও অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category