• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ
বন্দরটিলায় সাচী মালুম স্পোর্টিং ক্লাবের উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন -পারভেজ এন্ড ব্রাদার্স,রানার্স আপ বন্দরটিলা ক্লাব -১ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ফের অপহরণের চেষ্টা ও ফোনে হুমকির অভিযোগ জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল: সভাপতি দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল,সাঃ সম্পাদক শাহেদ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে জরিমানা কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

প্রস্তাবিত বাবরি মসজিদে প্রথম জুমায় লাখো মানুষের ভিড়

অনলাইন ডেস্ক / / ১১২ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় প্রস্তাবিত ‘বাবরি মসজিদ’ চত্বরে গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রথম জুমা উপলক্ষে এদিন মসজিদ নির্মাণ কমিটির তরফে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।

নামাজে অংশ নিতে সকাল থেকেই হাজার হাজার মুসলমান মুর্শিদাবাদ, মালদা, নদীয়া সহ আশেপাশের জেলা থেকে মসজিদ চত্বরে উপস্থিত হয়েছিলেন। আয়োজকরা জানিয়েছেন, এদিন মসজিদ চত্বরে জুমার নামাজ আদায় করেছেন কমপক্ষে এক লাখ মুসল্লি। নামাজ শেষে প্রস্তাবিত মসজিদ চত্বরেই ভোজের আয়োজন করা হয়।

মসজিদের প্রধান উদ্যোক্তা সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর জুমার নামাজকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের দাবি করেন। তিনি জানিয়েছেন, লক্ষাধিক মানুষ আজ নামাজ পড়তে সেখানে উপস্থিত ছিলেন। নামাজ শেষে বহু মানুষকে খিচুড়ি পরিবেশনও করা হয়।

হুমায়ুন কবীর দাবি করেছেন, বাবরি মসজিদ পুনর্নির্মাণের উদ্দেশ্যে গঠিত ট্রাস্টের নামে এখন পর্যন্ত প্রায় চার কোটি রুপি জমা পড়েছে। মানুষের আবেগ ও সমর্থনই এই বিপুল অর্থসংগ্রহ সম্ভব করেছে বলে তিনি দাবি করেন।

তার বক্তব্য, “মানুষ নিজের ইচ্ছায় দান করছেন। আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ট্রাস্ট পরিচালনা করছি।”

তবে এদিন তিনি মসজিদের নাম করে বেআইনিভাবে অর্থ চুরির অভিযোগে আনেন। ট্রাস্টের অ্যাকাউন্টের বারকোড জালিয়াতি করে ভুয়া কিউআর কোড বানিয়ে টাকা জালিয়াতের অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে তিনি জানিয়েছেন। স্থানীয় একটি তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি।

১৯৯২ সালের ৬ই ডিসেম্বর অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। সেই দিনটিকে স্মরণে রেখে চলতি ডিসেম্বর মাসের ৬ তারিখ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাময়িক বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category