• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

চোরাগোপ্তা হামলা বন্ধে ‌অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপ শুরু

অনলাইন ডেস্ক / / ৫৮ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

চোরাগোপ্তা হামলা বন্ধে ‌অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (১৪ ডিসেম্বর) ইসি সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, নির্বাচন ঘিরে চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও নির্বাচন পিছানোর কোনো শঙ্কা নেই।

সানাউল্লাহ বলেন, ওসমান হাদিকে গুলি করার মতো চোরাগুপ্তা হামলাকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।  রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক দোষারোপ থেকে মুক্ত থাকার আহ্বান জানান তিনি।

ইসির এই কর্মকর্তা বলেন, দুই জায়গায় নির্বাচন কমিশনে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। ‌ডেভিল হান্টে যারা বিভিন্ন সময় আটক হয়েছে, তারাই আবার জামিন পাচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, চোরাগুপ্তা হামলা হয়েছে সেটা কোনো বড় পরিকল্পনার অংশ কি না- এ বিষয়ে আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। যারা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতি আইন শৃঙ্খলাবাহিনীকে কঠোর হতে বলা হয়েছে।

সানাউল্লাহ আরও বলেন, ‌চোরাগুপ্তা হামলা বন্ধে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। যারা আমাদের পাশে বন্ধু সেজে দাঁড়িয়েছে, তাদের প্রতি নজর রাখতে হবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে চোখ খোলা রাখার আহ্বান জানান তিনি।

ইসি বলেন, নির্বাচনী পরিবেশ যাতে সহনীয় থাকে, কোনো নাশকতাকারী যেন উৎসাহিত বোধ না করে, সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category