• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ সকাল ৯:৩০ টায় মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মান্যবর হাইকমিশনার জনাব ড. মো. নাজমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য, মহান বিজয় দিবসের আনন্দ ও গৌরবকে স্মরণীয় করে রাখতে এই প্রথমবারের মতো লাল-সবুজের আলোকসজ্জায় বর্ণিল রূপে সজ্জিত করা হয় বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সেরি ভবন। এবং আজ সন্ধ্যা আটটায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইকমিশনের পক্ষ থেকে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। মহান বিজয় দিবসের এই আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও মুক্তিযুদ্ধের চেতনা আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category