• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / / ৪৪ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র, চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাত্র নয়টায় মালদ্বীপের রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে মোঃখলিলুর রহমান বলেন, দেশ ও জাতির জন্য সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত এবং শেষে মিলাদ ও বিশেষ মোনাজাতে জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্ম সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ।

দোয়া মাহফিলে মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ সভাপতি নেহে মিয়া রানা,সহ সভাপতি ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন, সহ সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম,ও মোঃ রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক, রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহ্জী,ও মোঃ পিয়াস প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার সহ বি এন পি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও প্রবাসী পেশাজীবিরা উপস্থিত ছিলেন। পরিশেষে নৌশভোজের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category