• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

আরব আমিরাতে দণ্ডিত আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা

অনলাইন ডেস্ক / / ৪৫ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

জুলাই-আগস্টে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া আরও ২৫ প্রবাসী বাংলাদেশি নাগরিককে সাধারণ ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্তরা ইতোমধ্যে বাংলাদেশে ফিরে এসেছেন।

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলা অস্থিরতার প্রেক্ষাপটে আমিরাতের বিভিন্ন স্থানে প্রবাসীরা বিক্ষোভে অংশ নেন। দেশটির আইন অনুযায়ী জনসমক্ষে বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় তাদের আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

পরবর্তীতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা বিশেষ অনুরোধের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে তাদের ক্ষমা করার সিদ্ধান্ত নেন ইউএই প্রেসিডেন্ট। এই সিদ্ধান্তকে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের সহনশীলতা, ন্যায়বিচার এবং বাংলাদেশের সাথে বিদ্যমান গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য যে, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করায় এর আগে মোট ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল সে দেশের আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর আগেও কয়েক দফায় বন্দিদের ক্ষমা করে দেশে ফেরত পাঠানো হয়েছে, যার ধারাবাহিকতায় এবার আরও ২৫ জন মুক্তি পেলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category