• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপে কর্মরত বাংলাদেশী ডাক্তারদের সৌজন্য সাক্ষাৎ

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / / ৪৪ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশী ডাক্তাররা সৌজন্য সাক্ষাৎ করেন। আজ সোমবার দুপুরে হাইকমিশন হলরুমে সাক্ষাৎ শুরুতেই মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন, প্রবাসী বাংলাদেশী ডাক্তাররা একদিকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন অন্যদিকে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

সাক্ষাতে বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশী ডাক্তাররা উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে ডাক্তাররা মালদ্বীপে তাদের বর্তমান কর্মপরিস্থিতি বিভিন্ন দিক সম্পর্কে মান্যবর হাইকমিশনারকে অবহিত করেন। হাইকমিশনার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে ডাক্তারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে ডাক্তারদের নিয়ে বিভিন্ন স্বাস্থ্য ও সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের আশাও ব্যক্ত করেন।এছাড়াও মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের মালদ্বীপের আইন-কানুন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশীদের পাশে রয়েছে এবং তাদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category