• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

ময়মনসিংহ-১১ প্রার্থিতা ফিরে পেলেন আলোচিত সেই স্বতন্ত্র প্রার্থী

অনলাইন ডেস্ক / / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে আলোচিত স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী মুহাম্মদ মুর্শেদ আলম প্রার্থিতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন।

জানা যায়, দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুর্শেদ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জামা দেন। পরে, গত ৪ জানুয়ারি ময়মনসিংহ-১১ ভালুকা আসনের মনোনয়নপত্র বাছাইকালে শতকরা একভাগ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে সন্তুষ্ট হতে না পারায় জেলা রিটানিং কর্মকর্তা, জেলা প্রশাসক তার মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেন।

পরবর্তীতে আপিল করা হলে নির্বাচন কমিশন মুর্শেদ আলমের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।

ভালুকা আসনে অন্যান্য প্রার্থীরা হলেন, ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু (বিএনপি), প্রফেসর মো. আনোয়ারুল ইসলাম হোসেন বিদ্যুৎ (গণ অধিকার পরিষদ), ডা. জাহিদুল ইসলাম (এনসিপি), মোস্তফা কামাল কাশেমী (ইসলামী আন্দোলন), ছাইফ উল্যাহ পাঠান ফজলু (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category