আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ও অন্যান্যরা।
এসময় রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনের এমনভাবে দায়িত্ব পালন করা উচিত, যেখানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না উঠে। কিন্তু আজ নানা কারণে, নানা বিষয়ে, নির্বাচন কমিশনের নানা আচরণে কিছু কিছু প্রশ্ন উঠছে। মানুষ বিগত ১৫-১৬ বছর ভোট দিতে পারেনি। তারা চায় এখন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে। এর নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে।







