রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিমানবন্দর এলাকা থেকে নাশকতার পরিকল্পনার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, জাহেদুল হকের বিরুদ্ধে জুলাই গণহত্যাসহ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এছাড়া তিনি বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।