• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

মালদ্বীপে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রতনকে সংবর্ধনা

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / / ৪৬ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

কিশোরগঞ্জ জেলার জাতীয়তাবাদী আইনজীবী সমিতির পাঁচবারের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনকে মালদ্বীপে আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন,অষ্টগ্রাম উপজেলার জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম মালদ্বীপ শাখা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি ও ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান। গতকাল স্থানীয় সময় রাত আটটায় রাজধানী মালের কামানা মালান অডিটোরিয়ামে অষ্টগ্রাম উপজেলার জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম মালদ্বীপ শাখার সভাপতি নুর হোসাইন পারভেজের সভাপতিত্বে মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মালদ্বীপ শাখা বি এন পির সহ-সভাপতি আলতাফ হোসেন,মো. ফারুক, মোক্তার হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল আলম,জাকির হোসেন,জামাল খান প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন এবং মালদ্বীপ বিএনপি ও অষ্টগ্রাম উপজেলার জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কৌশল, দলীয় ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

এসময় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ ও পোস্টাল বেলটে ভোটদান প্রক্রিয়া সম্পর্কেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়। সংক্ষিপ্ত আলোচনা শেষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনকে সন্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান উপস্থিত নেতাকর্মীরা। অনুষ্ঠানে মালদ্বীপ বি এন পি ও সহযোগী সংগঠন,যুবদল স্বেচ্ছাসেবক দল এবং মালদ্বীপস্থ অষ্টগ্রাম উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের অসংখ্য নেতাকর্মী ও মালদ্বীপ প্রবাসীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category