• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ
৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির হাতে গ্রেপ্তার হলেন চেয়ারম্যান হানিফ জাল দলিলের ফাঁদে প্রবীণ গৃহস্থ, খারিজের নামে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ বন্দরটিলায় সাচী মালুম স্পোর্টিং ক্লাবের উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন -পারভেজ এন্ড ব্রাদার্স,রানার্স আপ বন্দরটিলা ক্লাব -১ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ফের অপহরণের চেষ্টা ও ফোনে হুমকির অভিযোগ জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল: সভাপতি দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল,সাঃ সম্পাদক শাহেদ

মুফতি আমীর হামজার বিরুদ্ধে আরও এক মামলা

অনলাইন ডেস্ক / / ৬৩ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমীর হামজার বিরুদ্ধে যশোর আদালতে মানহানির অভিযোগে মামলা করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পরে মামলাটি আমলে নিয়ে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্ত ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমীর হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, এই বক্তব্য শুধুমাত্র কোকোর ব্যক্তিগত মর্যাদাকে নয়, পুরো জিয়া পরিবারের সম্মানকে ক্ষুণ্ন করেছে।

বাদী বলেন, বক্তব্যের কারণে কোকো ও তার পরিবারকে নিয়ে জনসমক্ষে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও আপত্তিকর। তিনি উল্লেখ করেন, জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও মর্যাদায় এতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

মেহেদী হাসান জিল্লু বলেন, এ ধরনের কটূক্তি ও অসম্মানজনক বক্তব্যের কারণে আইনি প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category