আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এদিন তিনি ঢাকা-৮ আসনের মতিঝিল, কাকরাইল, শাহবাগসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী মিছিল করেন।
মিছিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা আব্বাস বলেন, প্রতিপক্ষের মধ্যে বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই। যার কারণে তারা অবান্তর ও দায়িত্বজ্ঞানহীন কথা বলছে। তিনি অভিযোগ করেন, একটি দল পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের উসকে দেওয়ার নানা কৌশল অবলম্বন করছে।
তবে এসব উসকানিতে কান না দিয়ে নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে হবে।







