• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

জামায়াত আমিরের পলিসি ডিবেট ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন

অনলাইন ডেস্ক / / ৫৫ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

পলিসি ডিবেট বা নীতি সংলাপ নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বিষয়টিকে একটি ‘চটকদার ও ভাইরাল হওয়ার কৌশল’ হিসেবে অভিহিত করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ট্যাগ করে আলোচনার আহ্বান জানানো রাজনৈতিক শিষ্টাচারের চেয়ে প্রচার পাওয়ার চেষ্টার মতোই মনে হচ্ছে। তিনি ইঙ্গিত দেন যে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে আলোচনার মাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যম হওয়া উচিত নয়।

এসময় পলিসি ডিবেটে বিএনপি অংশগ্রহণ করবে কি না এই বিষয়ে জানতে চাইলে মাহদী আমিন বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে ফেসবুকে পোস্ট করা, একজনকে ট্যাগ করা এটা বেশ চটকদার একটা বিষয়। আগামীকাল ও পরশু যে শিডিউল আছে তা যথেষ্ট প্যাকড। কতটুকু সময় পাওয়া যাবে তা নিয়েও আমাদের ভাবতে হবে। তবে নির্বাচনের দীর্ঘ পথযাত্রায় প্রচারণা শেষ হওয়ার একদম দুই-তিনদিন আগে পোস্ট করা, ট্যাগ করা হয়তো স্যোশাল মিডিয়াতে ভাইরাল হওয়ার একটা কৌশল হতে পারে।’

তিনি আরও বলেন, ‘যে পলিসি ডিবেটের কথা বলা হয়েছে, বিএনপি তো হুট করে পলিসি দেয়নি। ২০১৩ সালের জুলাই মাসে তারেক রহমান এক বক্তব্যে যা বলেছিলেন তারই প্রতিফল আমরা নির্বাচনি ইশতেহারে দেখেছি। ফ্যাসিবাদের পতনের পরও তিনি তার বক্তব্যে সমাজের প্রতিটি মানুষের কথা তুলে ধরেছেন। দীর্ঘ সময় ধরে কোনো আলোচনা, কোনো সমালোচনা, কোনো যৌক্তিক বয়ান তৈরি না করে হুট করে পলিসি ডিবেট কেন’।

এছাড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কোনো পলিসি পোস্ট গত দেড় বছরে তো দেখেননি, এর আগের ১৬-১৭ বছরেও দেখেননি বলেও উল্লেখ করেন মাহদী আমিন।

মাহদী আমিন উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করেই দেশের ভবিষ্যতের জন্য ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছিলেন। সেই ধারাবাহিকতায় ২০২২ সালে তারেক রহমান ২৭ দফা এবং ২০২৩ সালে আন্দোলনের শরিকদের নিয়ে ৩১ দফা ঘোষণা করেন। তিনি প্রশ্ন তোলেন, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে তারা (জামায়াত) কি কোনো পলিসি নিয়ে কথা বলেছে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category