• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক পুরান ঢাকায় ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মাতার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনও মোঃ আরিফুজ্জামানের সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও বিনিময় ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সহ নকল প্রসাধনী জব্দ কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে মাদক সহ গ্রেফতার দু”জন

মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কুমিল্লা জেলা প্রতিনিধি / / ৪৭ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ খোরশেদ মিয়াকে (৪৬) ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খানের দিকনির্দেশনায় এএসআই শামীম আহাম্মেদ সঙ্গীয় ফোর্স সহ ডিএমপি ঢাকা হাতিরঝিল থানা হইতে তাকে গ্রেফতার করে।

খোরশেদ মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের বুলু মিয়া প্রকাশ বিল্লাল এর ছেলে। তিনি ১৯৯৯ সালের একটি হত্যা মামলার আদালতের পরোয়ানাভুক্ত একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, গ্রেফতারের পর সোমবার দুপুরে তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category