• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

জনগণের দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক / / ৭২ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় নিরচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একইসঙ্গে প্রিপেইড মিটারে টাকা রিচার্জের পর গ্রাহক টাকা না পাওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় যশোর সার্কিট হাউস মিলনায়তনে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওয়েস্ট পাওয়ার জোনের ব্যবস্থাপনা পরিচালক জাকিরুজ্জামান।

প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দ্বায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এছাড়া সেচ মৌসুম বিবেচনায় কৃষি এলাকায় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।

মতবিনিময় শেষে সাংবাদিকরে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নতুন সরকার মাত্র দুই কর্মদিবস পার করেছে এবং বিভিন্ন সমস্যার বাস্তব চিত্র পর্যালোচনা করা হচ্ছে। প্রিপেইড মিটার নিয়ে সাধারণ মানুষের যে প্রশ্ন রয়েছে তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ব্যাপারে সুষ্ঠু ব্যাখ্যা যাতে জনগণ পাই সেটা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

সভায় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category